At Glance of this Blog

ভুমিকা
এই ব্লগটি শুধুমাত্র ছোটদের জন্য বললে ভুল হবে। কেননা যারা প্রথম কম্পিউটার শিখছে বা জানতে চায় তাদের জন্য এই ব্লগটি বিশাল ভূমিকা পালন করবে। আলোচিত বিষয় গুলো খুবই সহজ সরল ও সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে। প্রতিটি নতুন এবং অজানা বিষয়ের আলোচনা এত সহজ ভাষায় করা হয়েছে যে শিক্ষার্থীদের বুঝতে একটুও অসুবিধা হবে না বলে আশা করছি।

ব্লগটি ছোটদের উদ্দেশ্য করে লেখার কারণে, ভাষার ব্যবহারে শিশু সুলভ সম্বোধন করা হয়েছে। কেননা আমাদের দেশে ছোটদের জন্য সাবলিল ভাষায়  লেখা কোন কম্পিউটার শেখার ব্লগ নেই। এক্ষেত্রে বড়রা ব্লগটি পড়লে মার্জনা করবেন। 

Computer

Computer শব্দটি গ্রীক Compute শব্দ হতে এসেছে। Compute শব্দের অর্থ গণনা করা, আর Computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে হিসাব-নিকাশ করা যায়। কিন্তু কম্পিউটারকে যদি আমরা শুধুমাত্র গণনাকারী যন্ত্র বলি তাহলে কি ঠিক হবে? তোমরা কি বল? হ্যা আমিও তোমাদের সাথে একমত; বর্তমান কম্পিউটারকে কোন ভাবেই শুধু মাত্র গণনাকারী যন্ত্র বলা ঠিক হবেনা। তোমরা দেখেছ স্কুলে, বাসায়, অফিসে কিম্বা কম্পোজের দোকানে; চিঠি-পত্র, ক্লাশ নোট, মজার-মজার লেখা, ছবি আঁকা, গান শোনা, ভিডিও গেম সহ আরোও বিভিন্ন কাজে বড়দের পাশাপাশি ছোটরাও কম্পিউটার ব্যবহার করছে।

প্রথমে কিন্তু কম্পিউটার গণনাকারী যন্ত্র হিসেবেই তৈরি হয়। সেই প্রথম যুগের কম্পিউটারকে তোমরা বর্তমান সাধারন Calculator-এর সাথে তুলনা করতে পারো। তাই বলে ক্যালকুলেটরের মত এমন ছোট্টটি ছিলনা সেই কম্পিউটার। তা ছিল বিশাল এবং ব্যবহারও ছিল অত্যান্ত জটিল। সাধারন লোকজন তা চালাতে পারতনা। কিন্তু এখন ছোটরাও বড়দের পাশাপাশি কম্পিউটার চালাচ্ছে।
বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত ও ব্যবহৃত বিষয় বস্তু হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের নাম শোনেনি এমন লোক খোজে পাওয়া মুশকিল। তোমরাও কম-বেশি কম্পিউটার সম্পর্কে জানো এমনকি তোমাদের মধ্যে অনেকেই কম্পিউটার ব্যবহার পর্যন্ত করছ।

What is a Computer?

কম্পিউটার কি?

কম্পিউটার একটি অত্যাধুনিক প্রোগ্রাম নিয়ন্ত্রিত ইলেক্ট্রনিক যন্ত্র, যা তথ্য প্রক্রিয়া করণের কাজে ব্যবহার করা হয়। কম্পিউটার দুইটি বৈশিষ্টের উপর ভিত্তি করে কাজ করে;
১) কম্পিউটার তার মেমোরিতে অসংখ্য তথ্য সংরক্ষণ করে রাখতে পারে।
২) অত্যান্ত দ্রুত গতিতে তথ্য প্রক্রিয়া করে সমস্যার সমাধান করতে পারে।

তোমরা এখানে ‘‘তথ্য’’ নামে একটি শব্দ পাচ্ছো, এই শব্দটি সম্পর্কে তোমাদের ভাল ধারনা থাকা দরকার। এ সম্পর্কে নিচের আলোচনাটি লক্ষ্য কর।
মনেকর; একটি ছেলের নাম অভি রহমান, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। তার বাবার নাম আনিসুর রহমান। তার স্কুলের নাম গভঃ ল্যাবরেটরী বয়েজ হাই স্কুল। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়;
ছেলেটির নাম কি?
সে কোন শ্রেণীতে পড়ে?
তার বাাবর নাম কি?
তার স্কুলের নাম কি?
তাহলে তুমি অনায়েসে বলে দিবে;
ছেলেটির নাম অভি,
সে পঞ্চম শ্রেণীতে পড়ে,
তার বাবার নাম আনিসুর রহমান এবং
তার স্কুলের নাম গভঃ ল্যাবরেটরী বয়েজ হাই স্কুল।

এখানে আমরা চারটি উত্তর পেলাম। আর এই চারটি উত্তরই হচ্ছে চারটি তথ্য। তবে তথ্য অনেক ছোটও হতে পারে আবার বিশাল হতে পারে। যেমন; ‘‘অভি’’ একটি তথ্য আবার ‘‘গভঃ ল্যাবরেটরী বয়েজ হাই স্কুল’’ ও একটি তথ্য । তোমরা যদি তোমাদের স্কুলের সকল ছাত্রের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য কম্পিউটারে রেখে দাও। এবং পরবর্তিতে প্রোগ্রামের সাহায্যে প্রশ্ন করে কম্পিউটারের নিকট হতে ছাত্রদের বিভিন্ন তথ্য জানতে চাও, তাহলে কম্পিউটার তোমাদের নির্দিষ্ট প্রশ্নের তথ্য ভিত্তিক উত্তর দিবে।

আসলে তথ্য শব্দটির অর্থ্য অনেক ব্যাপক, এখানে সামান্য আলোচনা করা হলো। তোমাদের বুঝতে অসুবিধা হলে বড়দের নিকট হতে সাহায্য নিতে পার।

How to Work a Computer

কম্পিউটার কিভাবে কাজ করে

প্রথমেই তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে; মানুষ ও কম্পিউটারের কাজ করার ধরন প্রায় একই রকম। অর্থাৎ মানুষের কাজ করার পদ্ধতির সাথে কম্পিউটারের কাজ করার পদ্ধতির তুলনা করা যায়। আমরা প্রথমে দেখবো মানুষ কিভাবে কাজ করে। কাজ করা বলতে কোন নির্দিষ্ট বিষয়কে বোঝায়না। আমরা প্রতিদিন হাত-পা নেড়ে মাথার বুদ্ধি খাটিয়ে যা করছি তাই কাজ। যেমন; বই পড়া, খাতায় লেখা, ছবি আঁকা, স্কুলে যাওয়া, খাবার খাওয়া, খেলাধুলা করা এসবই কাজ। আমরা এসকল কাজ বা সমস্যার সমাধান কি ভাবে করি তাই এখন আলোচনা করব। মানুষ একটি কাজ করতে বা সমস্যার সমাধান করতে চারটি পর্যায় অতিক্রম করে। এই চারটি পর্যায় হচ্ছে;

১) যে কাজ বা সমস্যার সমাধান করা হবে তার জন্য তথ্য গ্রহন (Input)
২) সমাধানের জন্য মস্তিষ্ক সক্রিয় হয় এবং সমাধানের নির্দেশ দেয় (Processing)
৩) মস্তিষ্ক সমাধানের নির্দেশ দেয়ার সময় স্মৃতি ভান্ডারে সঞ্চিত জ্ঞান-বুদ্ধি ব্যবহার করে (Memory)
৪) সমাধান করে বা উত্তর প্রদান করে (Output)

তাহলে আমরা লক্ষ করব কিভাবে এই চারটি পর্যায় অতিক্রম করে মানুষ একটি কাজ বা সমস্যা সমাধান করে। ধরা যাক; তোমাকে প্রশ্ন করা হলো ১৭ ও ২৩ এর যোগফল কত? তুমি অল্প সময়ে উত্তর দিবে ৪০। তোমার এই উত্তর প্রদান করতে চারটি পর্যায় অতিক্রম করতে হয়েছে;

১) যখন তোমাকে প্রশ্ন করা হলো ১৭ ও ২৩ এর যোগফল কত, তখন এই প্রশ্নটি তোমার কানের মাধ্যমে সঙ্গে সঙ্গে চলে যাবে তোমার মস্তিষ্কে, এই পর্যায়টি হচ্ছে মানুষের Input
২) এরপর তোমার মস্তিষ্ক (Brain) এর উত্তর খুজতে শুরু করবে, এই পর্যায়টি হচ্ছে মানুষের পক্রিয়াকরন বা Processing.
৩) আর তুমি উত্তর খোজার জন্য ব্যবহার করবে তোমার স্মৃতিভানভান্ডারে সঞ্চিত জ্ঞান, অর্থাৎ এই পর্যায়টিতে মানুষ তার Memory ব্যবহার করে।
৪) যখন তুমি মুখের সাহায্যে উত্তর দিলে সেই পর্যায়টি হচ্ছে মানুষের Output.

এখন আমরা জানব কম্পিউটার কিভাবে কাজ করে, এবং কাজ করার পর্যায়কে মানুষের কাজ করার সাথে তুলনা করব।
উইন্ডোজের কেলকুলেটর প্রোগ্রামে কী-বোর্ড হতে যদি আমরা 7396 এবং 2604 টাইপ করে ফর্মূলা প্রয়োগ করে সংখ্যা দুটির সমষ্টি জানতে চাই, তাহলে তখনই সফ্টরয়্যারটি সাথে সাথে তার স্ক্রীনে 10000 প্রদর্শন করবে।
এই গাণিতিক সমাধান দিতে কেলকুলেটর প্রোগ্রামটি (কম্পিউটার) চারটি পর্যায় অতিক্রম করেছে।
১) কী-বোর্ড হতে যখন আমরা তথ্য প্রদান করলাম অর্থাৎ 7396 ও 2604 টাইপ করলাম, তখন কম্পিউটার তথ্য গ্রহন করল। এটা হচ্ছে কম্পিউটারের Input
২) আর এই তথ্যের সাথে আমরা যে ফর্মূলা বা শর্ত দিয়েছিলাম তার ভিত্তিতে কম্পিউটার তথ্য প্রক্রিয়া করে উত্তর খুজে বের করে। এটা কম্পিউটারের প্রক্রিয়াকরন বা Processing
৩) তথ্য প্রক্রিয়াকরনের সময় কম্পিউটারের Processor তথ্যের ভিত্তিতে উত্তর প্রদানের জন্য স্মৃতী ভান্ডারে রক্ষিত উপাত্ত হতে উত্তর খুজে বের করবে। এ পর্যায়ে কম্পিউটার তার Memory ব্যবহার করে।
৪) কেলকুলেটর প্রোগ্রামের স্ক্রীনে বা উত্তর প্রদান করে। এটা হচ্ছে কম্পিউটারের Output

Language of Computer

কম্পিউটারের ভাষা

মানুষ যেমন ভাষার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে, তেমনি কম্পিউটার পরিচালনার জন্য রয়েছে এর নিজেস্ব ভাষা। তবে কম্পিউটারের ভাষা মানুষের ভাষার মত বাংলা, ইংরেজী বা আরবী নয়। এর ভাষা হচ্ছে বৈদ্যুতিক বাইনারী। “বৈদ্যুতিক বাইনরী” শব্দ দু‘টি তোমাদের অনেকের নিকটই একেবারে নতুন শব্দ।

তোমরা আগেই জেনেছ কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র। অর্থাৎ ইলেক্ট্রিসিটি বা বিদ্যুতের সাহায্যে কম্পিউটার চলে। বিদ্যুৎ প্রবাহিত হয় দুইটি সংকেতর সাহায্যে;
১. ধনাত্বক (+) এবং
২. ঋণাত্বক (-)।
এই (+) এবং (-) সংকেত দুটিকে ১ এবং ০ দ্বারা প্রকাশ করা হয়।
১ বা (+) দ্বারা বুঝায় বিদ্যুৎ আছে এবং
০ বা (-) দ্বারা বুঝায় বিদ্যুৎ নেই।

বাইনারী হচ্ছে এক ধরনের সংখ্য পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে শুধু মাত্র দুইটি অঙ্কের সাহায্যে গাণিতিক কাজ করা যায়। অঙ্ক দুইটি হচ্ছে; ০ এবং ১। কম্পিউটার এই সংখ্যা পদ্ধতি বুঝে। কেননা কম্পিউটার বৈদ্যুতিক যন্ত্র হওয়ায় বিদ্যুতের ধনাত্বক (+) ও ঋণাত্বক (-) প্রবাহ বুঝে। কম্পিউটার বিদ্যুতের
ধনাত্বক প্রবাহকে (Positive/ +) কে বাইনারীর ১ এবং
ঋণাত্ত্বক প্রবাহকে (Negative/ -) কে বাইনারীর ০ রুপান্তর করে কাজ করে। অর্থাৎ কম্পিউটার বৈদ্যুতিক প্রবাহকে সংখ্যায় (উরমরঃ) রূপান্তর করে কাজ করে। এটাই কম্পিউটারের ভাষা। এই গাণিতিক ভাষার নাম বাইনারী। যদিও আমরা কম্পিউটারে তথ্য প্রদান করি বর্ণ, অঙ্ক বা সংকেতের মাধ্যমে। কম্পিউটার এ এসকল বর্ণ, অঙ্ক বা সংকেতকে বাইনারী ডিজিট অর্থাৎ ১ ও ০ রুপান্তর করে কাজ করে।

History of Computer

অ্যাবাকাস
কম্পিউটারের ইতিহাস জানতে হলে, প্রথমেই আমাদের জানতে হবে গণনাকারী যন্ত্রের ইতিহাস। কারণ, প্রথম কম্পিউটার তৈরি হয় গণনাকারী যন্ত্র হিসেবে। গণনাকারী যন্ত্রের ইতিহাস হতে জানা যায় খৃস্টপূর্ব ৪৫০/৫০০ অব্দে চীনারা অ্যাবাকাস (Abacus) নামে একটি গণনা যন্ত্র ব্যবহার করত। আর এটাই হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত গণনাকারী যন্ত্র। তাই অ্যাবাকাসকে কম্পিউটারের পূর্ব পুরুষ বলা হয়।

কম্পিউটারের আবিষ্কারক
কোন কিছু আবিষ্কারের সাথে তার আবিষ্কারকের নাম জড়িত থাকে। যেমন; বৈদ্যুতিক ভাল্ব আবিষ্কার করেছে টমাস আলভা এডিসন, রেডিও আবিষ্কার করেছে জন মার্কণী। কিন্তু কাউকে এককভাবে কম্পিউটারের আবিষ্কারক বলা যায়না, কারণ প্রথম যুগ হতে বর্তমানের অত্যাধুনিক কম্পিউটার আবিষ্কারের সাথে জড়িত রয়েছে অসংখ্য ব্যক্তির নিরলস সাধনা। তবে বৃটিশ গণিত বিশারদ চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮৩৩ সনে ডিফারেন্স ইঞ্জিন নামক একটি ইলেক্ট্রিনিক যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সূত্র ধরেই বর্তমানের আধুনিক কম্পিউটার তৈরী করা হয়। তাই চার্লস ব্যাবজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

বর্তমান কম্পিউটার যে ভাবে কাজ করে অর্থাৎ স্মৃতী ভান্ডার (Memory) ও চিন্তা শক্তির জন্য মস্তিষ্ক (Processor) তৈরি করার চিন্তা-ভাবনা করেন এবং এর জন্য নক্সা তৈরি করেন। তখনকার সময় কেউ তার এসব কথা বিশ্বাস করেনি। এমন কি অনেকে তাকে পাগল বলতেও ছাড়েনি। এসকল কারণ সহ বিভিন্ন কারণে তাঁর পরিকল্পনা সেই সময় কাজে লাগানো সম্ভব হয়নি। কিন্তুু পরবর্তিতে তার এই পরিকল্পনাই সত্যি হয়।

সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার
সর্ব প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নাম Mark-1. এটি ১৯৪৪ সনে মার্কিন যুক্ত রাস্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও এর চার জন প্রকৌশলী আবিষ্কার করেন। Mark-1. এর ওজন ছিল ৫ টন, লম্বায় ছিল ৫১ ফুট এবং উচ্চতা ছিল ৮ ফুট।

সর্ববৃহৎ কম্পিউটার
সর্ববৃহৎ আবিষ্কৃত কম্পিউটারের নাম ENIAC. এর ওজন ছিল ৩০ টন। এটি ১৯৪৬ সনে মার্কিন যুক্ত রাস্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জন মউসলি এবং তার ছাত্র তৈরি করেন।

Classification of Computer

কম্পিউটারকে দুই ভাগে শ্রেনী বিন্যাশ করা যায়। ভাগ দুইটি হচ্ছে;
ক) গঠনগত এবং
খ) আকৃতিগত।

গঠনগত দিক হতে কম্পিউটারকে তিন ভাগে ভাগে করা হয়েছে।
১) ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
২) এনালগ কম্পিউটার (Analogue Computer)
৩) হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)

Digital Computer
এ ধরনের কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরনের জন্য ডিজিটাল মাধ্যম হতে তথ্য গ্রহন করে এবং ডিজিটাল মাধমেই তথ্য প্রদান করে। এই কম্পিউটার বাইনারী ভাষা ব্যবহার করে কাজ করে। তোমরা ইতিমধ্যে বাইনারী সম্পর্কে জেনেছ।

আমরা সাধারনত যে সকল কম্পিউটার দেখি তাই ডিজিটাল কম্পিউটার। পৃথিবীতে এই কম্পিউটারের ব্যবহারই সবচেয়ে বেশী। এমন কোন ক্ষেত্র নেই যেখানে ডিজিটাল কম্পিউটারের ব্যবহার হয়না। আর আমরা এই বই থেকে যা শিখব তাও ডিজিটাল কম্পিউটার সম্পর্কিত। সাধারন অর্থে কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকেই বুঝায়।

Analogue Computer
এই কম্পিউটার তাপ, চাপ, রোদ্র, বায়ু প্রবাহ ইত্যাদির সৃষ্ট ক্রমাগত (Analogue) বৈদ্যুতিক তরঙ্গের সংকেত কে Input করে। গ্রহনকৃত তথ্য প্রক্রিয়াকরনের শেষে ফলাফল নির্ধারনের কাটা বা প্লটারের সাহায্যে Output করে।

খাদ্য প্রক্রিয়া করন, রাসায়নিক, পেট্রোলিয়াম, আবহাওয়া, চিকিৎসা সহ আরোও কয়েকটি ক্ষেত্রে এনালগ কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটারের ব্যবহার ডিজিটালের তুলনায় অনেক কম। অনেক ক্ষেত্রে আগে যে সকল কাজে এনালগ কম্পিউটার ব্যবহার করা হত, বর্তমানে সেসকল কাজে হাইব্রিড বা ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এনালগ কম্পিউটারের ব্যবহার কমে আসছে।

Hybrid Computer
ডিজিটাল এবং এনালগ কম্পিউটার-এর সমন্বয়ে গঠিত কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলা হয়। দুই ধরনের কোন কিছুর সমন্বয়ে গঠিত বিষয় বস্তুকে হাইব্রিড বা শংকর বলা হয়।
বিশেষ ধরনের বৈজ্ঞানিক গবেষনা ও চিকিৎসা ক্ষেত্রে এই কম্পিউটার ব্যবহার করা হয়।

Classification of Computer by Size

আকৃত গত দিক হতে কম্পিউটারকে চার ভাগে শ্রেনী বিন্যাশ করা যায়।
১) সুপার কম্পিউটার (Super Compute)
২) মেইনফ্রেম কম্পিটার (Mainframe Computer)
৩) মিনি কম্পিউটার (Mini Computer)
৪) মাইক্রো কম্পিউটার (Micro Computer)

Super Computer

সুপার কম্পিউটার
আকৃতগত দিক হতে এই কম্পিউটার সবচেয়ে বড়। তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য সংরক্ষণে এসকল কম্পিউটারের ক্ষমতা অত্যান্ত শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন। বৃহৎ প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক কাজে একল শক্তিশালী ও ব্যয়হুল কম্পিউটার ব্যপক প্রক্রিয়াকরণ কাজে ব্যবহার করা হয়।

Mainframe Computer

মেইনফ্রেম কম্পিউটার 
সুপার কম্পিটারের চেয়ে আকৃতগত দিক থেকে ছোট এবং তুলনামূলক কম শক্তিশালী কম্পিউটারকে মেইনফ্রেম কম্পিউটার বলা হয়। এধরনের কম্পিউটারে অনেকগুলো গ্রহন (Input) ও নির্গমন যন্ত্র (Output Device) থাকে। মেইনফ্রেম কম্পিউটারে একসাথে অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের কাজ করতে পারে। বড় বড় প্রতিষ্টানে এ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়।

Mini Computer

মিনি কম্পিউটার
অন্যান্য কম্পিউটারের তুলনায় এসকল কম্পিটার মাঝারি আকৃতির। মেইনফ্রেম কম্পিউটারের সাথে এর কাজের ধরন ও প্রক্রিয়াগত কোন পার্থক্য নেই। মেনইনফ্রেমের তুলনায় এর কাজের ক্ষমতা ও গতি তুলনামূলক কম। তবে মেইন ফ্রেমের মত এই কম্পিউটারেও একসাথে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।



Micro Computer

মাইক্রো কম্পিউটার
যে সকল কম্পিউটার মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরী হয় সে সকল কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার বলা হয়। এধরনের একটি কম্পিউটার একজন ব্যবহার করে থাকে বলে একে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা PC বলা হয়। মাইক্রো কম্পিউটার প্রধানত একক প্রসেসর বিশিষ্ট হয়ে থাকে। তবে বেশ কিছুদিন ধরে একাধিক প্রসেসর (Multiprocessor) যুক্ত মাইক্রো কম্পিউটার তৈরী করা হচ্ছে।

সকল ক্ষেত্রেই মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়। অফিসের কাজ ছাড়াও ঘরের কাজ, খেলাধুলা, চিত্তবিনোদন এবং ব্যক্তিগত কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়। মাইক্রো প্রসেসর প্রতিনিয়ত উন্নয়ন করা হচ্ছে। ফলে এই কম্পিউটারের ক্ষমতা ও প্রয়োজনিয়তা বৃদ্ধি পাচ্ছে।

মিনিফ্রেম কমিউটারের অনেক কাজ এখন মাইক্রো কম্পিউটার করতে পারে। ফলে দিন দিন মিনি কম্পিউটারের ব্যবহার হ্রাস পাচ্ছে। মাইক্রো কম্পিউটার বিভিন্ন অকৃতির হয়ে থাকে। প্রথম দিকে এই কম্পিটার ডেস্কটপ ও পারসোনাল কম্পিউটার হিসেবে চিন্তা করা হতো। কিন্তু সময়ের ব্যবধানে এই কম্পিউটার ল্যাপটপ, নোটবুক, পামটপ হিসেবে ওয়ার্কস্টেশেন, মাল্টিইউজার, মাল্টিটাস্কিং সহ বহুবিধ পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে।

মাইক্রো কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা;
১) সুপার মাইক্রো কম্পিউটার (Super Micro Computer)
২) ডেস্কটপ কম্পিউটার (Desk Top Computer)
৩) ল্যাপটপ কম্পিউটার (Lap Top Computer)
৪) পামটপ কম্পিউটার ( Palm Top Computer)

Super Micro Computer

সুপার মাইক্রো কম্পিউটার
সবচেয়ে শক্তিশালী মাইক্রো কম্পিউটারকে সুপার মাইক্রো কম্পিউটার বলা হয়। এ কম্পিউটারেকে ওয়ার্ক স্টেশন (Work Station) নামেও ডাকা হয়। এ কম্পিউটারের কাজ করার ক্ষমতা অনেকাংশে মিনি কম্পিউটারের সমান। তাই সুপারমাইক্রো কম্পিউটটার প্রতিনিয়ত মিনি কম্পিউটারের স্থান দখল করে নিচ্ছে।

Desk Top Compter

ডেস্কটপ কম্পিউটার
এই শ্রেণীর কম্পিউটার সহযেই একটি ডেস্ক বা টেবিলের উপর (Top) রেখে ব্যবহার করা যায় বলে একে ডেস্কটপ কম্পিটার বলা হয়। আমরা সাধারনত এই শ্রেণীর কম্পিউটার ব্যবহার করি। পৃথিবীতে এই শ্রেণীর কম্পিটারের ব্যবহারই বেশি।

Laptop Computer

ল্যাপটপ কম্পিউটার
এই শ্রেনীর কম্পিউটার ব্যবহারকারী কোলের 
(Lap) উপর রেখে ব্যবহার করতে পারে বলে, একে ল্যাপটপ কম্পিউটার বলা হয়। এ কম্পিউটার বিভিন্ন আকারের হয়ে থাকে। ছোট আকারের সুকেস, নোট বুক, ইত্যাদি আকৃতির হয়ে থাকে। এগুলো সহযেই বহন যোগ্য। অর্থাৎ বই-খাতা বা স্কুল ব্যাগের মত এ কম্পিউটার তোমার সাথে করে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যেতে পারবে। এর সাথে রিচার্জেবল ব্যাটরি থাকে। একবার চার্জ করে নিলে চার ঘন্টা হতে চার/পাচঁ দিন পর্যন্ত আর চার্জের প্রয়োজন হয়না।

Palm Top Computer

পামটপ কম্পিউটার
হাতের তালু (Palm)-র উপর রেখে ব্যবহার করা যায় বলে এ কম্পিউটারকে পামটপ কম্পিউটার বলা হয়। ডায়েরি, মোবাইল সেট ইত্যাদি আকৃতির হয়ে থাকে এ শ্রেণীর কম্পিউটার। এগুলোও ল্যাপটপের মত বহন যোগ্য ও রিচার্জেবল।



চিত্রঃ কম্পিউটারের শ্রেনী বিন্যাশের তুলনামূলক চার্ট

Hardware

Hardware শব্দের আভিধানিক অর্থ হচ্ছে শক্ত জিনিষ। যেসকল জিনিষ হাত দিয়ে ধরা যায় এবং সহযে নষ্ট হয় না বা পঁচে যায়না তাকে হার্ডওয়্যার বলা হয়। (Hard = শক্ত, Ware = দ্রব্য বা জিনিষ)

কম্পিউটারের ক্ষেত্রে; হার্ডওয়্যার বলতে কম্পিউটার এবং এর সাথে সংস্লিষ্ট সকল প্রকার যন্ত্র ও যন্ত্রাংশ সমূহকে বুঝায়। অর্থাৎ কম্পিউটারের কাজের সাথে সম্পর্কযুক্ত সকলপ্রকার যন্ত্র ও যন্ত্রাংশই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। যেমনঃ কম্পিউটাররের প্রধান অংশ (সিসটেম ইউনিট), মনিটর, কী-বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার ইত্যাদি।

Software

Software শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নরম জিনিষ। যেসকল জিনিষ হাত দিয়ে ধরা যায় কিন্তু সহযে নষ্ট হয়ে যায় বা পঁচে যায় তাকে সফ্টওয়্যার বলা হয়। (Soft = নরম, Ware = দ্রব্য বা জিনিষ)
কিন্তু কম্পিউটারের সফ্টরয়্যার বলতে; এমন একটি বিষয়কে বুঝায় যা হাত দিয়ে ধরা যায়না। এমন কি দেখাও যায় না। বৈদ্যুতিক চৌম্বকিয় আবেশ যুক্ত চাক্তির (Electromagnetic Disk Disk) উপর সফ্টরয়্যার তৈরি করা হয়। যা শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহ প্রদান করলে কার্যকর হয়।

কম্পিউটার নিয়ন্ত্রন করার জন্য সারিবদ্ধ সু-সৃংখল ইলেক্ট্রনিক নির্দেশকে সফ্টরয়্যার বা প্রোগ্রাম বলা হয়। কেসেট প্লেয়ার, টিভি, কেলকুলেটর ইত্যাদি চালানো হয় এগুলোর কিছু নির্দিষ্ট সুইচ বা বাটন চেপে। যেমন; কেসেট প্লেয়ারে গান শোনার জন্য প্লে বাটন, থাানোর জন্য স্টপ বাটন, কেসেট বের করার জন্য ইজেক্ট বাটন। টিভি চালানোর সময় চেনেল বদলানোর জন্য চেনেল আপ বা ডাউন বাটন। সাউন্ড বাড়ানোর জন্য ভলিয়ম আপ বা নির্দিষ্ট দিকে নব ঘুরাই।

কিন্তু কম্পিউটার চালানোর সময় অসংখ্য কাজ করতে হয়, তাই শুধু মাত্র কয়েকটি সুইচ ব্যবহার করে কম্পিউটার চালান সম্ভব না। প্রথম দিকে কম্পিউটার অসংখ্য সুইচের সাহায্যে পরিচালনা করা হতো। তখন কম্পিউটার নিয়ন্ত্রন করা হতো বিশাল সুইচ রুম হতে। পরবর্তিতে কম্পিউটারের ভাষা (বাইনারী কোড) আবিষ্কার হয়। এই ভাষা ব্যবহার করে এসকল সুইচকে বৈদুৎতিক সংকেতে রুপান্তর করা হয়। আর এসকল বৈদ্যুতিক সংকেত কম্পিউটারের অসংখ্য সুইচ-এর নিয়ন্ত্রন করার ক্ষমতাকে নির্দিষ্ট কিছু নির্দেশে (Command) সিমাবদ্ধ করে দেয়। যার ফলে সফ্টরয়্যারের সাহায্যে শুধুমাত্র একটি কী-বোর্ড বা মাউস দিয়ে কম্পিউটার চালান সম্ভব।

নোট: সফ্টরয়্যার বা প্রোগ্রাম হচ্ছে সারিবদ্ধ সু-সৃংখল ইলেক্ট্রনিক নির্দেশ যা কম্পিউটার নিয়ন্ত্রন বা পরিচালনা করে।

Classification of Software

সফ্টরয়্যার-এর শ্রেণী বিভাগ
বর্তমানে কম্পিউটার পরিচালনা, রক্ষণাবেক্ষণ, হিসাব-নিকাশ, লেখা-লেখি সহ বিভিন্ন প্রকার কাজের জন্য অসংখ্য সফ্টওয়্যার রয়েছে। এসকল সফ্টরয়্যারের কাজের ধরণ অনুসারে চার ভাগে ভাগ করা হয়েছে।
১) অপারেটিং সিস্টেম সফ্টওয়্যার (Operating System Software)
২) এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার (Application Software)
৩) ইউটিলিটি সফ্টওয়্যার (Utility Software)
৪) ল্যাঙ্গুয়েজ সফ্টওয়্যার (Language Software)

Operating System Software

এই সফ্টওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রন করে অন্যান্য সফ্টওয়্যার চালাতে সাহায্য করে এবং রক্ষণাবেক্ষণ করে। অপারেটিং সিস্টেমকে (Operating System) সংক্ষেপে OS বলা হয়। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চালানো যায় না। বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম রয়েছে। যেমন; MS-DOS, Mac OS, Unix, Linux, Windows-XP, Windows-8 ইত্যাদি।

উইন্ডোজ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম। এই বইয়ে উইন্ডোজ এক্সপি থেকে লেটেস্ট ভার্সন সম্পর্কে আলোচনা করা হয়েছে।